×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৬৪৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি  আহ্বান জানিয়েছেন ।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে  উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে একথা জানান। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।
তথ্য প্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  শিক্ষার্থীদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান বলেন, আন্তর্জাতিক পরিম-লে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা  তুলে ধরতে কারিকুলামসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।    
ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। 
তিনি বলেন, এটি তিন ধাপে ১৫ বছরে বাস্তবায়ন করা হবে এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিকসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। 
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat