×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৪৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সকালে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে তার অফিসে বৈঠক করেছেন। হাছান বর্তমানে তিন দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন। 
বৈঠক থেকে বেরিয়ে আসার পর ডা. হাছান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময়ও এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মন্ত্রী বলেন, উভয় পক্ষ একমত হয়েছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা শান্তি ও উন্নয়নের পূর্বশর্ত এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।
গত কয়েক বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্জিত উন্নয়নের গতি অব্যাহত রাখতে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। রোহিঙ্গা ইস্যু সম্পর্কে হাছান বলেন, তিনি রোহিঙ্গা ইস্যুটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ভারতের সমর্থন চেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের বিরাজমান পরিস্থিতিতে এ অঞ্চলের শান্তি নিশ্চিত করতে তারা কীভাবে একসঙ্গে কাজ করবে- সে বিষয়েও দুইপক্ষ আলোচনা করেছে।
পরে রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।গতকাল রাতেই নয়াদিল্লি পৌঁছেছেন হাছান। বাংলাদেশে নতুন সরকারের শপথ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। তিনি আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় উভয় নেতা ‘দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের সম্পৃক্ততার জন্য এজেন্ডা নির্ধারণ করবেন’ বলে আশা করা হচ্ছে।
সফরকালে, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, হাসান বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে (ভিআইএফ) ‘গত দশকে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে একটি বিশেষ বক্তৃতা দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (এফসিসি, সাউথ এশিয়া)-তে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক টুডে’ বিষয়ে আরেকটি বক্তৃতা দেবেন।
শুক্রবার নয়াদিল্লি ছাড়বেন কলকাতার উদ্দেশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat