×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৫৬৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর হর্টিকালচার সেন্টার গত ১৫ বছরে (২০০৯-২০২৩) ৪ হাজার ৮৬টি কৃষি প্রদর্শনী স্থাপন ও ১২ হাজার ৯৯৭ জন চাষিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, রংপুর হটিকালচার সেন্টার মাতৃবাগান সৃজন, জার্মপ্লাজম সংরক্ষণ, মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন করে। মূলত: হর্টিকালচার সেন্টার উদ্যান ফসলের সম্প্রসারণে কাজ করে। জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হর্টিকালচার সেন্টার সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা সরবরাহ করে। 
উল্লেখ্য বর্তমানে দেশে ৭৩টি হর্টিকালচার সেন্টার রয়েছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, এছাড়া রংপুর হর্টিকালচার সেন্টার ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে ঔষধি গুণসম্পন্ন ১৫৬টি বাগান প্রদর্শনী স্থাপন করা হয়। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় (২০১৮-২০১৯ পর্যন্ত) রংপুর হর্টিকালচার সেন্টারে ১২টি মাতৃবাগান স্থাপন করা হয়েছে এবং ৫৮ হাজার ৪৩৯টি লেবু জাতীয় চারা উৎপাদন ও বিতরণ করা হয়েছে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ২০২৩ সাল পর্যন্ত ১৪টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
ফলে এ অঞ্চলে উদ্যান ফসলের পরিমাণ বাড়ছে। যা খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি চাষিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat