×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৪৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলার সখিপুরে আজ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শরীয়তপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
আজ  রোববার বেলা ১১টায় সখিপুরের চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে কাঁচিকাঁটা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এনেছে। বাংলাদেশের মানুষ সবসময় উন্নয়ন ও অগ্রগতির পক্ষে থাকে। এদেশের মানুষ কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, খুনি, সন্ত্রাসীদের দলের পক্ষে থাকে না।
তিনি বলেন, এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। নির্বাচনে দেশের জনগন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ওপর আস্থা রেখে রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat