×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৭৮৭৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ প্রায় ৩৫ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার  মেঘনা নদীর চরে জলপাই রঙের কাছিমটি আটকা পড়ে।
পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কাছিমটি উদ্ধার করে অবমুক্ত করে। এ নিয়ে গত ২২ দিনে মনপুরা উপজেলায় একই প্রজাতির মোট ৩টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসব কাছিম দৈর্ঘ্যে ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার ও ওজনে ২৫ থেকে ৪৬ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের প্রধান খাদ্য মাছ, জেলিফিশ, শামুক, কাকড়া, শৈবাল প্রভৃতি।
বন বিভাগের মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল হাসান  জানান, কাছিমটির ইংরেজি নাম অলিভ রিজল সি টারটোল ও বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাসিয়া। আশার কথা হল সারা বিশ্বে এটি বিপন্ন হলেও বাংলাদেশের উপকূলের বিন্নি চরাঞ্চলে এটি দেখা যায়।
তিনি আরো জানান, এ কচ্ছপ গভীর সমুদ্রে বিচরণ করে। যেহেতু এখন তাদের প্রজনন মৌসম, তাই ধারণা করা হচ্ছে প্রজননের জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে চরে আসে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রাপ্তবয়স্কক কাছিমটি আমরা মেঘনা নদীতে অবমুক্ত করি।
এর আগে চলতি মাসের ১২ তারিখ একই প্রজাতির প্রায় ৩০ কেজি ওজনের একটি কাছিম উদ্ধার করা হয় এবং গত মাসের ২৪ তারিখ একই ওজনের আরো একটি উদ্ধার করা হয়। সবগুলোই বন বিভাগ মেঘনা নদীতে অবমুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat