×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৬৮০৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা শহরে আজ তিন দিনব্যাপী জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায়  সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কার্যক্রমের আয়োজন করে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো: লিটন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক, ফায়ার সার্ভিস ভোলা সদরের স্টেশন অফিসার মোঃ সুমন মিয়া, চরফ্যশনের মো: আসাদুজ্জামান, দৌলতখানের মিজানুর রহমান প্রমুখ ।
জেলা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জানান, বাংলাদেশের একটি দুর্যোগ প্রবন এলাকা।যেকোনো সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও ভলান্টিয়ারদের নিয়ে  এ প্রশিক্ষণ হচ্ছে। যাতে করে দুর্যোগকালীন সময়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করা যায়। প্রথম দুইদিন টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে শেষের দিন মহড়া অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat