×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৩৪৬৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর সদর উপজেলার  আজ থেকে ৭১৫ জন ভোট গ্রহণ কর্মকর্তার তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল দশটায় নাটোর এম কে অনার্স কলেজে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের চলমান সুশৃংখল পরিবেশ ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
পুলিশ সুপার বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে সশস্ত্র পুলিশ ছাড়াও মোবাইল টিম এবং স্টাইকিং টিম সার্বক্ষণিক ধারে কাছেই নিয়োজিত থাকবে। কেন্দ্র এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত এবং পৌঁছনো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সারমিনা সাত্তার জানান, প্রশিক্ষণে ১১৫ জন প্রিজাইডিং অফিসার, ২০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০০ জন পোলিং অফিসার পর্যায়ক্রমে তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ১৪ জন রিসোর্সপারসন দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat