×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৫৬৫৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, 'সকলেই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।'
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। পরে তিনি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী-এর সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ প্রমূখ।
কাজী হাবিবুল আউয়াল বলেন, কোন ভোট কেন্দ্রে যদি কোন ভোট কারচুপির প্রমান পাওয়া যায়, তবে সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat