×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৫৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি  জেলায় ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের তবলছড়ি বাজার ও বনরূপা বাজারে  ব্যবসায়ীদের সর্তক ও ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার  বেলা ১১টা থেকে  রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী বিশ্বাস শহরের তবলছড়ি বাজারে প্রায় ২০টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বাজারে  অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং  গুদামে মজুত রেখে দোকানে পেঁয়াজ পর্যাপ্ত না রাখায় তবলছড়ির বেশ কজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
এছাড়া  ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের বনরূপা বাজারের ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat