×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৪৫৩৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আগামি মঙ্গলবার (১২ডিসেম্বর) তিনলাখ সাতহাজার ৫২৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল কাওয়ানো হবে।
এর মধ্যে ছয়মাস থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৩৯২জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুইলাখ ৭৫ হাজার ৬৫৩ জন শিশু রয়েছে। এরমধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ছয় থেকে ১১ মাস বয়সী ১৩০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী  ৩৫৪ জন।
আজ রোববার বিকেল তিনটায় জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান।
কর্মসূচি বাস্তবায়নে জেলার ছয় উপজেলায় কাজ করবেন তিনহাজার ৮০ জন স্বেচ্ছাসেক এবং সুপারভাইজার ১৯১ জন। এজন্য একহাজার ৫৪০টি কেন্দ্র স্থাপিত হবে। ছয়মাস থেকে ১১ মাস বয়সি নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ কর্মসূচি চলবে।
আজ কর্মশালায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আতিকুর রহমান শেখ, জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ।
এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত ৮০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat