×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৫৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম এ আউয়াল।  
আজ শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গৌর নারায়ন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট সুখরঞ্জন দেউরি, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন খান ও সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat