×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৬৭৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলা সদরে প্রায় ৫ শতাধিক অসহায়, গরীব ও দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশন।  
আজ শুক্রবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।
ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন  মান্দারী, তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক রোগী।
সকাল ৮ থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নেন ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, জেনারেল মেডিসিন ও নাক, কান,গলা বিশেষজ্ঞ ডা. মো. তারেক, মেডিকেল অফিসার (গাইনী) ডা. ফারজানা জাহান মিতু, ডা. সাহারা শারমিন ও ডা. আতিকুর রহমান। ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat