×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৭৮৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশেন (বিডিএফএ)-এর উদ্যোগে বগুড়ার ঠেঙ্গামারায় শুক্রবার শুরু হয়েছে দু’দিনব্যাপী গরু মেলা।
উত্তরাঞ্চলের ১৬ টি জেলা থেকে প্রায় ২০২ খামারীর গরু নিয়ে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রাগবুল আহসান রিপু। মেলার সমন্বায়ক তৈহিদ পারভেজ বিপ্লব জানান, মেলায় খামারীদের ৪ শতাধিক গরু এসেছে। এ ছাড়া আছে ইন্দোনেশিয়ার বিভিন্ন জাতের মহিষ, গাড়ল ও দুম্বা ।
শুক্রবার বেলা ১২ টায় বিডিএফএ’র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচলক  ডা: মো. এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরির অপেক্ষায় না থেকে ভালো উদ্যোক্তা হতে হবে। তাতে দেশের বেকারত্ব কমবে।
মেলায় সিরাজগঞ্জের গরু খামারী আবু হাসান মাষ্টার বলেন, এটা  একটা ভালো উদ্যোগ। তিনি এক জোড়া গরু এনেছেন। দুই গরুর দাম হেঁকেছেন ২০ লাখ টাকা। ১৫ লাখ টাকা হলে বিক্রি করবেন।
মেলায় এসেছে ইন্দোনেশিয়ার নিরিলাবী জাতের মহিষ। সাদা রঙের এই মহিষ ঠাকুরগাঁও থেকে এনেছেন  মো: ফজলে এলাহী। সঙ্গে এনেছেন পাখরা জাতের মহিষ। নেপালী খর্বাকৃতি গরুরও দেখা মিলেছে এই মেলায়। যেখানে ১৫ কোটি টাকার গবাদি পশু বিক্রি হবে বলে আশা করছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat