×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমূখ।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৬ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৩ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের  (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়। 
বোরো ধানের (উফশী)  প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat