×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৪৬৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পানি ব্যবস্থাপনায় কার্যকর মহাপরিকল্পনা প্রণয়ন জরুরী। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া আমাদের লোকসংখ্যা বেড়েছে, নগরায়ন হচ্ছে, ফলে পানির চাহিদাও ক্রমাগতভাবে বাড়ছে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত "ইনসেপশন ওয়ার্কশপ আপডেটিং দ্যা ওয়াটার সাপ্লাই মাস্টারপ্ল্যান ফর ঢাকা সিটি" শীর্ষক এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। 
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ সুজিত কুমার বালা।
মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে পানি সহজলভ্য হলেও পানির সঠিক ব্যবস্থাপনার পরিকল্পনা করা না গেলে ভবিষ্যতে পানি সংকট গভীরতর হবে। আমাদের বিভিন্ন নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে কারণ উজানের দেশ তাদের নিজেদের প্রয়োজনে পানির প্রাকৃতিক প্রবাহকে বাঁধ নির্মাণের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছে। ফলে ভাটির দেশ হিসাবে আমাদের এখানে পানির প্রবাহ কমে যাচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় ঢাকা ওয়াসার ঢাকা শহরের পানি সরবরাহ ও ব্যবস্থাপনা পরিকল্পনার জন্য মহাপরিকল্পনা জরুরি।
পানির মত অতি আবশ্যকীয় একটি সেবাতে ভর্তুকি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ভর্তুকি দেওয়ার বিষয়ে আমার দ্বিমত নেই কিন্তু কাকে ভর্তুকি দিচ্ছি কিংবা সে ভর্তুকি পাওয়ার যোগ্য কিনা এই বিষয়টা বিবেচনায় আমাদেরকে নিতে হবে। ঢাকা শহরের আর্থিকভাবে সচ্ছল মানুষদের এলাকার পানির বিল আর মধ্যবিত্ত কিংবা নি¤œ মধ্যবিত্ত মানুষের বসতির এলাকায় পানির বিল একই হওয়া উচিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রের তাকেই ভর্তুকি দেওয়া উচিত যার সেই আর্থিক সক্ষমতা নেই।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ কিংবা ২১০০ সালের ডেল্টা প্ল্যানের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো লক্ষ্য অর্জনের পূর্বে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার জন্য কাজ করেন। এরই ধারাবাহিকতায় ঢাকা ওয়াসা ঢাকা শহরের জন্য পানি ব্যবস্থাপনা ও সরবরাহের মহাপরিকল্পনা করছে যা অত্যন্ত আনন্দের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat