×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৬৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী ৯ম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়াসহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অফ বরিশাল এক্স ক্যাডেট (বেক্সকা) এর সভাপতি।
সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়া বর্তমান ক্যাডেটদেরকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি অনুষ্ঠানে আগত প্রাক্তন ক্যাডেটদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।  
পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যগণ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবার পরিজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat