×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৬৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুভ ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর একাংশে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কাল বৌদ্ধ মন্দির মোড় ও ডিসি হিলের আশপাশ এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার-অর্চনাসমূহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
এসব ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির মোড় ও ডিসি হিলের মোড়সহ আশপাশ এলাকায় বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, দর্শনার্থী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাগমের কারণে উল্লিখিত স্থানগুলোতে শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বৌদ্ধ মন্দির ও ডিসি হিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 
সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো হচ্ছে : নগরীর চেরাগী পাহাড় মোড়, লাভ লেন মোড় (নুর আহম্মেদ সড়কের মাথা), এনায়েতবাজার মোড়, বোস ব্রাদার্সের মোড়ে (পুলিশ প্লাজার সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন করা হবে। এ সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির ও ডিসি হিল মোড় অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শুভ ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠানা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat