×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলার শ্রীশ্রী রামকৃষ্ণ মিশনে কুমারি পুজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজারই অংশ হিসেবে কুমারী পুজা হয়। রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে কুমারী পূজায় দেবীর আসনে বসেন নগরীর বিদ্যা নিকেতন হাই স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মিষ্টি চক্রবর্তী। মিষ্টির বাবা দীপঙ্কর চক্রবর্তী দেওভোগ লক্ষ¥ী নারায়ণ আখড়ার একজন পুরোহিত, মা শম্পা চক্রবর্তী একজন গৃহিণী।
কুমারী পূজা পরিচালনা করেন- রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। 
লেখক তারাপদ আচার্য্য জানান, ১৯০৯ সালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর থেকেই নারায়ণগঞ্জে দুর্গাপুজার অষ্টমী দিনে কুমারী পুজা হয়ে আসছে। প্রায় একশত বছর আগে স্বামী বিবেকানন্দ নয়জন কুমারিকে নিয়ে এই পূজার  প্রচলন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজা হয়।  
জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয়জনদের নিয়ে মন্ডপে-মন্ডপে ঘুরে সময় পার করছে কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষ। এবার নারায়ণগঞ্জের ২২৪টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat