×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৭৬৭৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৪০০ জন কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় সারগুদাম মাঠে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও সূর্যমুখীর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে সার ও বীজগুলো বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এডভোকেট মো. আবু জাহির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫০ জন কৃষকের প্রত্যেকে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat