×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৭৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে কম কার্বনযুক্ত পরিবেশবান্ধব করতে কাজ করছে।
তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলানের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক এবং যুগ্মসচিব (পরিবেশ) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, ন্যাপ বাস্তবায়নে সহায়তা এবং পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে কম কার্বন-সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।  বাংলাদেশ অফ-গ্রিড এলাকায় ৬ মিলিয়নেরও বেশি সোলার হোম সিস্টেম স্থাপন করেছে, জনসংখ্যার ১২ শতাংশের জন্য পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদিত বিদ্যুৎ নিশ্চিত করেছে।  এখন বাংলাদেশ বড় আকারের সৌর প্রকল্পের ওপর জোর দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ১০টি বড় আকারের সোলার পার্ক, ২৮টি সৌর মিনি-গ্রিড, ২৮৮১টি সৌর সেচ পাম্প, ১৯৫২টি নেট মিটারড রুফটপ সোলার সিস্টেম এবং ৮ টি সৌর চালিত পানীয় ব্যবস্থা স্থাপন করেছে।
পরিবেশমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান দূষিত বায়ু ও পানি পরিশুদ্ধির লক্ষ্যে পরিবেশ দূষণকারী শিল্পগুলোকে অতিরিক্ত শুল্ক দিতে বাধ্য করার জন্য 'পরিবেশ সুরক্ষা সারচার্জ' আকারে একটি আমূল নতুন 'সবুজ কর' আরোপ করেছে।  
তিনি বলেন, সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে একাধিক গাড়ির মালিকদের ওপর 'কার্বন ট্যাক্স' আরোপ করেছে যার লক্ষ্য কার্বন নিঃসরণ হ্রাস করা এবং দেশে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহন বাড়ানো।  
তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পরিবেশ ও পর্যটনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে বলে পরিবেশমন্ত্রী আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat