×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৫৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনয়নে আজ নিবন্ধিত ১ হাজার ৯৩৭ জন জেলের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। 
শনিবার বেলা সাড়ে ১১টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেন।
এসময় এমপি মুকুল বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থান করার জন্য এসব চাল দেওয়া হচ্ছে। সরকার শুধু মৎস্যজীবীদের ভিজিএফ’র চাল দিচ্ছেনা, এর বাইরে বিপুল জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে সুরক্ষা দিচ্ছে। 
তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগের সবচে বড় শক্তি হলো প্রত্যন্ত এলাকার খেঁটে খাওয়া সাধারণ মানুষ। এইসব মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দাঁড়িয়েছেন, দেশের ইতিহাসে এমন নজির কারো নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ কবির, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মালেক মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে ভবানীপুর ইউনিয়নের ভিজিএফ’র সুবিধাভোগী মৎস্যজীবীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য আলী আজম মুকুল একই স্থানে জেলেদের নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভায় অংশগ্রহণ করেন। এসময় মা ইলিশ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্টদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat