×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৫৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাজা মিয়া বেপারীকে (৩৫) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। রায়ে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সোহেল আহমেদ এ  রায় প্রদান করেন।
দ-প্রাপ্ত রাজা মিয়া ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের বকাউল কান্দি গ্রামের ওলি বেপারীর ছেলে। দন্ডাদেশ প্রদানের পর রাজা মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৫ সালে অভিযুক্ত রাজা মিয়া চাঁদপুর জেলার রাজরাজেশ্বর গ্রামের আব্দুল মালেক বেপারীর মেয়ে কাঞ্চন মালাকে (২৩) বিয়ে করেন। ৭ বছর বিবাহিত জীবনে তাঁদের দু’টি ছেলে ও একটি মেয়ে আছে। বিয়ের পর থেকেই রাজা মিয়া কাঞ্চন মালার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অজুহাতে যৌতুক হিসেবে টাকা দাবি করতো। ঘটনার আগে কাঞ্চন মালার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন রাজা মিয়া। কাঞ্চন মালার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২১ সালের ৬ জুন সকালে রাজা মিয়া তাঁর স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার দিন রাতেই রাজা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেন।
২০২১ সালের ৯জুন নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে রাজা মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা দায়ের করেন।
পরে পুলিশ তদন্ত শেষে রাজা মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত দীর্ঘ শুনানি ও ২০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে রাজা মিয়াকে মৃত্যুদ- ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
সরকার পক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি(স্পেশাল পিপি) ফিরোজ আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পরই অভিযুক্ত রাজা মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ রায়ে কাঞ্চন মালার পরিবার ও রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট ।
আসামী পক্ষের আইনজীবী মো: শাহ আলম বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat