×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৮১১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার পদ্মা নদী তীরের ৫০০ জেলের মধ্যে সাড়ে ১২ টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সুরক্ষায় প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জেলেদের মধ্যে প্রণোদনা হস্তান্তর করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মো, শহিদুল ইসলাম বকুল। সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জিআই পণ্য ইলিশ আমাদের দেশের জনসাধারণের পুষ্টির অন্যতম প্রধান উৎস। দেশে বাৎসরিক ৫ দশমিক ৬৫ লাখ টন ইলিশ উৎপাদন হচ্ছে এবং দেশের জিডিপিতে এক শতাংশ অবদান রাখছে। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই ২২ দিনে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই সময়ে ইলিশকে পূর্ণ সুরক্ষা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে জেলার পদ্মা নদী অধ্যুষিত লালপুর উপজেলার ৫০০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়। 
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, প্রজনন মৌসুুমে ইলিশকে সুরক্ষা প্রদানে লিফলেট, পোস্টার, ব্যানার ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এই সময়ে ইলিশের সুরক্ষা আইন অমান্যকারীকে এক থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat