×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনজন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি রবিরবাজার থেকে টিলাগাঁয়ের দিকে যাচ্ছিল। এসময় টিলাগাঁওয় থেকে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুরের পথচারী লিয়াকত সরকার ও মোবারকপুরের সিএনজি চালক মহরম মিয়া।
পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
গুরুতর আহতদেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- কামরান, ছয়ফুল ও নিরেন্দ্র মালাকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat