×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৪৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদ বৃদ্ধির লক্ষে গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৮০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন,প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। এসব সার ও বীজ দিয়ে কৃষক ১৮০ বিঘা জমিতে মাসকলাই চাষাবাদ করবেন।এতে গোপালগঞ্জ সদর উপজেলা মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat