×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৫৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজ দিনব্যাপী এক কর্মশালা চলছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সকাল ১০টায় জেলা পর্যটন কর্পোরেশনের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী,জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, জুরছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয় এবং পুরো পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।
কর্মশালায় জেলার উন্নয়ন পরিকল্পনার ধারণাপত্র বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
কর্মশালায় জেলা পরিষদ সদস্য, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat