×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৮৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৮তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন  শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে  তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান ।
তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এই নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কালরাতে ঘাতকের বুলেটে শাহাদাৎবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।  
পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন। সেখানে তিনি শোক বইতে  স্বাক্ষর করেন।
এসময় নির্বাহী পরিচালক (পরিচালন) প্রকৌশলী শামচুল আলম, নির্বাহী পরিচালক (পিএনডি) প্রকৌশলী মো: আখেরুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ) এ এন এম মোস্তাফিজুর রহমানসহ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat