×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৩৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন সভায় জানান, গত জুলাই মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮০টি অভিযান পরিচালনা করে ১৬২টি মামলার বিপরীতে ৮০জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং এক লাখ ৮৯ হাজার ৪৩০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সময়ে ৩০৩টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৮৮ লক্ষ ৫৯ ২৩০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে আটটি উঠান বৈঠক আয়োজন এবং দুইটি বাল্য বিয়ে রোধ করা হয়।
সভায় বক্তারা জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তা সমুন্নত রাখার উপরে গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তব্য রাখেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ও নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) মোঃ শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাহাম্মদ মশিউর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat