×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার দিঘীনালা থেকে সাজেকের পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় আজ থেকে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। 
টানা বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যাওয়ায় ও পাহাড় ধসের কারনে গত তিনদিন ধরে ৪৭৫ জন পর্যটক সাজেকে আটকা পড়ে। পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন রাস্তার উপর পড়ে থাকা গাছ পালা অপসারণ এবং মাটি সরনোর পর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। নিরাপদে ফিরে আসে পর্যটকবাহী গাড়ি।
সাজেক রাংগামাটি জেলার একটি বৃহৎ ইউনিয়ন। সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা হয়ে। পাহাড় কেটে রাস্তা তৈরীর হওয়ায় টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ভেংগে রাস্তায় পড়ার কারনে বর্ষা মৌসুমে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে । 
এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে রাখায় তাদের কোন সমস্যা হয়নি।এতে পর্যটকরাও খুশি ।
খাগড়াছড়ি জীপ মালিক সমিতির লাইনম্যান মো. আলম জানান- সাজেকের পথে রাস্তাঘাট মেরামত করে স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি থেকে বেশ কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে।সাজেক থেকেও ছেড়ে এসেছে পর্যটক বাহী গাড়ি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat