×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আগামীকাল। আজ জেলায় এক সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সূচি শুরু হয়েছে। 
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমির সহযোগিতায়  বেলা ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় কুইজ  প্রতিযোগিতা শহরের  জেলা শিশু একাডেমির কার্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে ।
গোপালগঞ্জ জেলা  শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক  অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় ।এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । ‘খ’ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার জন্মভূমি’।‘গ’ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার প্রতিকৃতি’।
ওই কর্মকর্তা আরো জানান, এরপর দুপুর ১২ টায় ‘ক’ ও ‘খ’ বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ‘ক’ বিভাগে ৫ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থী ও ‘খ’ বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।কুইজের বিষয় ছিল ‘বঙ্গমাতা ও বঙ্গবন্ধু’। চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশ নেন। জেলা প্রশাসন  গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-আগামীকাল ৮ আগস্ট সকাল ১০টায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন। 
সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার  জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হবে। বাদ যোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ, কেন্দ্র্রীয় সার্বজনীন কালিবাড়িসহ জেলার অন্যান্য মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ সোমবার বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেসিন বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী তাঁর নিজ জেলা গোপালগঞ্জে উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ১৯৩০ সালের ৮ আগস্ট  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে  জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেনু। তাঁর পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat