×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ১৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ নগরীতে আজ নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন করা হয়েছে।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।  
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় এ নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।এ দিকে বেলা সাড়ে ১২ টার দিকে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (ন্যাপ)  সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের একটি ২০ হর্স পাওয়ার  ক্ষমতা সম্পন্ন পানির পাম্প উদ্বোধন করেন মেয়র। পাম্পটি প্রতি ঘন্টায় ৭৫ কিউবিক মিটার পানি উত্তোলনে সক্ষম হবে। এতে  সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল হক, ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উজজামান, মসিক নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ  প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat