×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন সিনিয়র ব্যাংক কর্মকর্তা এসএম তাজুল ইসলাম (৫৫)। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে আজ বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। 
এর আগে তিনি ইসলামী ব্যাংক মানবসম্পদ বিভাগ (অপারেশন) এর প্রধান, বেসরকারি প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। 
তাজুল ইসলাম কর্ণফুলী উপজেলার দৌলতপুর কাজী বাড়ির মরহুম এসএম ওবাইদুস সালামের ৫ম পুত্র । 
তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। 
মরহুমের ভাতিজা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক সৈয়দ ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু ধরা পড়ার পর বিশ্রামের জন্য চট্টগ্রামে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৩ টার দিকে তার গাড়ি কুমিল্লায় পৌঁছলে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat