×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাছ চাষে সফলতা অর্জন করায় কুমিল্লার বুড়িচংয়ের শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে আমজাদ হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মননা প্রদান করা হয়েছে। আজ বেলা ১১ টায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শ্রেষ্ঠ মৎস্য চাষি আমজাদ হোসেনের হাতে সন্মাননাপত্র তুলে দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।
শ্রেষ্ঠ মৎস্যচাষি আমজাদ হোসেন  বলেন, মাছ চাষে ভালো আয় হয়। মাছ চাষে আমি স্বাবলম্বী হয়েছি। পরিবার নিয়ে সুখে আছি। তিনি বলেন দেশের প্রতিটি এলাকার যুবকদের প্রত্যেকের নিজ এলাকায় আত্মকর্মসংস্থান তৈরি করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. আরিফুর  রহমান, ফুল কুমারী দরবার শরীফের খাদেম লিটন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর্জা তৌফিক, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম, ব্যবসায়ী বাবুল হোসেন, খারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ কাইয়ুম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat