×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে  সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
আলোচনা সভায় জানানো হয়, মৎস্য উৎপাদনে নাটোর উদ্বৃত্ত জেলা। জেলায় বাৎসরিক ৪৪ হাজার টন চাহিদার বিপরীতে ৭৪ হাজার টন মাছ উৎপাদন হচ্ছে। অর্থাৎ চাহিদার অতিরিক্ত ৩০ হাজার টন মাছ উৎপাদন করে নাটোর মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদ, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, মৎস্য চাষি শাহরিয়ার হোসেন প্রমুখ। পাওয়ার পয়েন্টে জেলার মৎস্য সম্পদের সার্বিক বিষয়াদি নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।
এরআগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন চত্বর সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। ডিসি পার্কের হ্রদে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন এবং প্রচারণা। জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য সপ্তাহের প্রারম্ভিক হিসেবে গতকাল এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন এবং প্রচারণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat