×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ।
এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে বার কাউন্সিলের একটি প্রতিনিধিদল আজ এ শ্রদ্ধা জানান। 
এসময় তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  
এ সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান একরামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এফ এম মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, হাউজ কমিটির  চেয়ারম্যান আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat