×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলায় আজ এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় আনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১২ টায় জেলাপ্রশাসকের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে জেলাপ্রশাসক সাইফুল ইসলাম। 
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেয়া হবে। ১৫ আগস্ট শাহাদাত বার্ষিকীতে “আমাদের চোখে বঙ্গবন্ধু‘ বিষয়ক শিশুদের এক মিনিটের ভিডিও প্রতিযোগিতা প্রদর্শিত হবে। এই  প্রতিযোগতায় যারা জেলা পর্যায়ে বিজয়ী হবে তাদের বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেবে।  এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় জেলা  প্রশাসকের কার্যালয়ের বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। পরে বগুড়া জিলা স্কুলের অডিটোয়িামে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা, বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বঙ্গবন্ধুও তাঁর শহিদ পরিবারের জন্য দোয়া করা হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, এডিএম আফসানা ইয়াসমিন, সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat