×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কালীগঞ্জে  আজ উপকারীভোগী নারী-পুরুষদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণে নগদ অর্থের চেক এবং ভাতার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ব¡রে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মহিলা বিষয়ক অফিসের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ১৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহ নিমাণ মঞ্জুরীর প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ ১৮তম ব্যাচের ফ্যাশন ডিজাইন, ক্রিষ্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং ট্রেডে ৫০ জন প্রশিণনার্থীর প্রত্যেককে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত বাবদ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। ২টি ট্রেডে ৫ লক্ষ ৯৯ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ট্রেডে ৮৪৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে ৮২ লক্ষ ১৬ হাজার ৫শ টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat