×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার নিরাপত্তায় কর্মরত সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাইবারকে নিরাপদ রাখতে সহযোগিতা করতে পারে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের নিজ কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিলর জো ইয়াংয়ের নেতৃত্বে একটি  প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা বলেন।
বৈঠকে তারা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনস সহ আইসিটি ইনিসিয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন। 
বৈঠকে তারা  যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। 
এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিইআইইডি, ইডিজিই এবং এসএইচআইএফটি প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং  মার্কিন অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে এক সঙ্গে কাজ করার বেশ সুযোগ রয়েছে।  
এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, (এনার্জি-ইএসটিএইচ) এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat