×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে গতরাতে  ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়। পরে রাতেই সামুদ্রিক আইন অনুয়ায়ী আটক  ট্রাক চালক সাদ্দাম হোসেন ও ব্যবসায়ী মো: সোহেলকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন।
জামাল হোসাইন জানান, অভায়শ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র থেকে মৎস্য শিকার করে
বাজারজাতকরণের লক্ষ্যে এসব মাছ পরিবহনের সময় জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দ করা  হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat