×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সব ধরনের ফুটবল থেকে  অবসরের ঘোষনা দিয়েছেন আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক মিডফিল্ডার চেজে ফ্যাব্রেগাস। ৩৬ বছর বয়সী সাবেক এই তারকা খেলোয়াড়ী জীবন ছেড়েই কোচিংয়ে নিয়োজিত হবারও সিদ্ধান্ত জানিয়েছেন। 
স্পেনের হয়ে ২০১০ বিশ^কাপ জয়ী ফ্যাব্রেগাস দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপও জয় করেছেন। এছাড়া চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করেছেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাব্রেগাস লিখেছেন, ‘অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে খেলার বুট তুলে রাখার সময় এসেছে। এটা এমন এক যাত্রা ছিল যা চিরস্মরণীয় হয়ে থাকবে। বার্সেলোনা, আর্সেনাল, আবারো বার্সা, চেলসি, মোনাকো ও কোমোতে প্রথম দিন থেকেই আমি সবকিছু উপভোগ করেছি। হাজারো বছরেও যা চিন্তা করিনি,সেসবের অভিজ্ঞতা আমি এই ক্লাবগুলো থেকে পেয়েছি।’
জোহানেসবার্গে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২০১০ বিশ^কাপের ফাইনালে ফ্যাব্রেগাসের বাড়ানো বলে আন্দ্রেস ইনিয়েস্তা জয়সূচক গোলটি করেছিলেন। 
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দেবার আগে বার্সেলোনার একাডেমি মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাব্রেগাস। গানার্সদের জার্সি গায়ে ২০০৫ সালে এএফ কাপের শিরোপা জয় করেন। তার পরের মৌসুমে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মূল একাদশে খেলেছেন। এরপর ২০১১ সালে আবারো বার্সেলোনায় ফিরে আসেন। চেলসিতে যাবার আগে তিন বছর ক্যাম্প ন্যুতে কাটিয়েছেন। ২০১৯ সালে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দেন। গত মৌসুমে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের দল কোমোতে খেলেছেন। এই ক্লাবের রিজার্ভ ও যুব দলের সাথে কাজ করতে তিনি কোমোতেই থেকে যাচ্ছেন বলে জানা গেছে। এ সম্পর্কে ফ্যাব্রেগাস বলেছেন, ‘এই ক্লাবের  ভবিষ্যত প্রকল্পগুলো  খুবই আকর্ষনীয়। প্রথম মিনিট থেকেই এই চমৎকার ফুটবল ক্লাবটি আমার মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের একেবারে সঠিক মুহূর্তে এই ক্লাবটি আমার কাছে এসেছে। যে কারনে ক্লাবটিকে আমি লুফে নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat