×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৫৪৯৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরাপদ খাদ্যের অপরিহার্যতা নিয়ে সভা হয়েছে জেলায়। আজ বুধবার সকাল দশটায় নাটোর সার্কিট হাউজের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন চাই নিরাপদ খাদ্য। মেধাবী জাতি গঠন তথা টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই। প্রত্যাশিত ব্যবহার ও উপযোগিতা অনুযায়ী মানুষের জন্য ক্ষতিকর নয়, বিপত্তিমুক্ত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন, কৃষি এবং বাণিজ্য-এ পাঁচটি ক্ষেত্রের সমন্বিত একশান প্লান তৈরি করা হচ্ছে। পর্যবেক্ষণ, পরিদর্শন, শ্রেণীবিন্যাস এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক (গবেষণা ও উন্নয়ন) বি এম মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহামামদ মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ সভায় সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat