×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৪৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৪ কোটি টাকার অধিক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আজ রবিবার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম  জানান, ২০২৩ সনের মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভ্যাটসহ বকেয়া ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক আজ রবিবার (১১ জুন) পিডিবি'র কাছে হস্তান্তর করেছে সিসিক। সিসিকের রাজস্ব আয় অর্থাৎ নিজস্ব তহবিল থেকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে। 
সিসিক কর্মকর্তা আরও জানান, পিডিবি'র দাবি অনুযায়ী উক্ত বকেয়া টাকার লেইট পেমেন্ট সার্চ চার্জ বাবত সিসিকের কাছে চলতি বছরের মার্চ পর্যন্ত আরও প্রায় ৩ কোটি টাকা দাবি করছে পিডিবি। সে টাকা মওকুফ করতে পিডিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সিসিক। এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত  হয়নি। 
এর প্রায় ৬ মাস আগ সিসিক কর্তৃপক্ষ একসাথে আরও প্রায় ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। উল্লেখ্য, প্রতিমাসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মোট বিদ্যুৎ বিল আসে গড়ে প্রায় ৭০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat