×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ২৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে আজ  সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কালে সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা কশিরুল আলম।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্রনাথ, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম ও বুলবুল আহামেদ,সাংবাদিক দ্বীপেন রায়, দুলাল সরকার, জেডি অটো রাইস মিল মালিক দুলাল, রনি অটো রাইস মিলের মালিক রনি ও বিভিন্ন হাস্কিং মিল মালিকরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম জানান, চলতি মৌসুমে সরকারি ভাবে ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ৯৮০ টন চাল এবং ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৪৯ টন ধান সংগ্রহ করা হবে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত । এ অভিযানে আমরা টার্গেট পূরণে যথাসাধ্য চেষ্টা করবো বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat