×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৪৫৫৫৭ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাক্টরের চাপায় সানোয়ারা বেগম (৬৫) নামে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে জোতবাজার-ফতেপুর সড়কের গোয়ালমান্দা সুইসগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ারা বেগম নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার স্বামী মনসুর রহমান (৭০) ও মেয়ে ফুলেরা বেগম (৩৫) আহত হন।
তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এদের মধ্যে ফুলেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মনসুর রহমান বলেন, ‘প্রসাদপুর বাজারে ডাক্তার দেখিয়ে একটি অটোচার্জারে স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে উল্লেখিতস্থানে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক্টর আমাদের অটোচার্জারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার স্ত্রী সানোয়ারা বেগম মারা যান।’
প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসেন ও সাগর হোসেন জানান, সুইসগেট মোড়ে ধানবোঝাই একটি ট্রাক্টর যাত্রীবাহী অটোচার্জাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে হাইস্কুল মোড়ে ট্রাক্টরটিকে আটক করে স্থানীয় লোকজন। কিস্তু এর চালক ও সহযোগী পালিয়ে যায়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat