×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৬৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলে জরুরী ত্রাণ  প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আড়াই লাখ ডলার প্রদান করছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের জনগণ এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে।’
গত ১৪ মে প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারে আঘাতের মাধ্যমে সরে গেছে। এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশী এবং ক্যাম্পে থাকা প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা ক্ষতির শিকার হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মার্কিন দূতাবাস জানিয়েছে,  ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কতা ব্যবস্থায় অর্থায়ন করেছে, যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরী অবস্থা থেকে নিরাপদে রাখতে সহায়তা করে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতায় সবচেয়ে বড় অবদান রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat