×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৪৬০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ম্যাংগো ক্যাপিটাল হিসেবে ঘোষিত সাতক্ষীরার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আম প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে সাতক্ষীরা কালেক্টরেট পার্কে শুরু হয় এই আয়োজন। প্রদর্শনীতে নানা রং ও বর্ণের নজরকাড়া বিভিন্ন  প্রজাতির সুস্বাদু আমের প্রদর্শনী হয়।
আম প্রদর্শনীতে হিমসাগর, ল্যাংড়া, কালাপাহাড়, বেলখাস, ব্রুনাই কিং, রানীপছন্দ, গোলাপখাস, গোবিন্দভোগ, ব্যানানা ম্যাংগো, কাঁচামিঠা, রেডপালমার, আম্রপালি, গোপালভোগ, মিছরিদানা, গৌড়মতি, ছোটসাই, চিয়াংমাই, সূর্যডিম, বোম্বাই, ফজলি, গোলাপিধোপা, সীতাভোগ, বারি আম -১১, কিউজাই, হাঁড়িভাঙ্গা, মল্লিকা, চ্যাটা, কাটিমন, সুবর্ণরেখা, কিষাণভোগ, থাইল্যান্ড পাইথন, ম্যাটরাজতোতাসহ জনপ্রিয় বাণিজ্যিক জাতের আম মিলিয়ে ৩২ প্রজাতির আম ছিল। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আম প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক  মোহাম্মদ হুমায়ুন কবির। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, এনডিসি বাপ্পি দত্ত রনিসহ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। 
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার অর্থনীতি ও সংস্কৃতিতে আম ব্যাপক ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে যেসব বাহারি রঙের আম প্রদর্শিত হয়েছে, তার অধিকাংশ আম সম্পর্কে নতুন প্রজন্ম জানেন না, এ আয়োজনের মাধ্যমে তাঁরা এগুলো দেখলেন ও চিনলেন। আমের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পেলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat