×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৪৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।
আজ সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
স্থানীয় সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন এবং তথ্য অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিচারপতি নিজামুল হক নাসিম বাস্তব ও ন্যায়সঙ্গত লেখনীর মাধ্যমে দেশের কাজে সাংবাদিকদের আরো বেশি করে নিয়োজিত রাখার আহবান জানিয়ে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন । তাই তিনি পেশাগত মান বাড়ানো ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন।  পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। এ আচরণবিধি ও নীতিমালা মেনে সাংবাদিকদের কাজ করতে হবে। 
পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রেস কাউন্সিল। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। 
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রেস কাউন্সিলের তত্ত্বাবধায়ক মো.শাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো.মাসুদ খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার  মো.এহসান শাহ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat