×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ২৩৪৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। আজ বেলা ১১ টায় উপজেলার কংগাই গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের এসএসসি পরীক্ষার্থী জান্নাত আক্তারের আগামী দুই বছরের লেখা পড়ার দায়িত্ব নেন তিনি।
সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত  বলেন, ঢাকা থেকে খবর পেয়েছিলাম যে, ৪টি অসহায় পরিবার অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখবর পেয়ে ইউএনও তাদের দেখতে যায় এবং আজ আমি আসলাম। মানুষগুলো তাদের আবাসস্থলসহ আসবাবপত্র, খাদ্য শস্য সব হারিয়েছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য খাদ্য উপকরণসহ নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মজিবুর রহমান, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা লিটন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান গনিসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত বুধবার বৈদ্যুতিক সক সার্কিট থেকে ওই গ্রামের ৪ পরিবারের ৮টি ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ষাট লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat