×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ২৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একজন নারীসহ মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৫৭টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ৮২টিসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি এবং সংরক্ষিত মহিলা আসনে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৩৮৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার জানিয়েছেন। 
রিটার্নিং অফিসরের বরাত দিয়ে বাসসের গাজীপুর প্রতিনিধি জানান,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পড়ে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে আর সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি মনোনয়নপত্র। মেয়র পদে ১৩টিসহ মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল। 
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের এডভোকেট মোঃ আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম.এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির  মোঃ রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মন্ডল, স্বতন্ত্র মোঃ হারুন অর রশীদ, স্বতন্ত্র সরকার শাহনুর ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার মাতা জায়েদা খাতুন, স্বতন্ত্র মোঃ আবুল হোসেন। 
আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯  মে মঙ্গলবার প্রতীক বরাদ্দ  দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat