×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ৩৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সুস্থ্য ও কর্মক্ষম যুবসমাজই জাতিকে এগিয়ে নিতে পারে। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সুস্থ্য ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসার ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। 
তিনি আজ বুধবার ‘মাদককে না বলি, আগামীর সাঁথিয়া গড়ি’ প্রতিপাদ্যে সাঁথিয়া পৌরসভা আয়োজিত ‘সাঁথিয়া পৌর মেয়র টি-২০ কাপ-২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। যুবসমাজ যতই মেধাবী হোক তারা সুস্থ্য ও কর্মক্ষম না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না।  
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল নৈপুন্য প্রদর্শন করছে। 
টুর্নামেন্টের ফাইনালে শিশুবাগান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ড স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি, নগদ অর্থ এবং প্রতিটি খেলোয়াড়ের হাতে স্মারক পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন ও মোছাঃ সেলিমা সুলতানা শিলা, সহকারী কমিশনার (ভূমি), সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat